আপনাদের ঘরের ছেলে মোছলেম উদ্দিন আহমদকে আগামী ১৩ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করুন, মোছলেম উদ্দিন নির্বাচিত হলে আপনাদের হয়ে তিনি বোয়ালখালীর সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
উপ-নির্বাচন উপলক্ষে বোয়ালখালীতে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,দক্ষিনজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুফিজুর রহমান।
শনিবার(৪ জানুয়ারি) বিকালে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ হল রুমে বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের কর্মীসভা উপজেলা আ লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা আ,লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন,আজ বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উচু করে দাঁড়িয়েছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই, নৌকার সরকার আছে বলেই এই উন্নয়ন। এই উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। আগামী ১৩ তারিখ নৌকা প্রতীকে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নকে বেগবান করতে হবে”।
সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু জাফর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হারুন মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আহমদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, শফিউল আলম, সাইদুর রহমান খোকা, সফিকুল আলম শফিক, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মোঃ মোকাররম চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোজবাহ উদ্দিন পাপ্পু, শেখ শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, রিদুয়ানুল হক টিপু, সওকত ওসমান জাহাঙ্গীর, আমিন খান, আবদুর রউফ, আলহাজ্ব জানে আলম, পোপাদিয়া আওয়ামীলীগের সভাপতি এস এম জসিম চেয়ারম্যান, সারোয়াতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল হোসেন চেয়ারম্যান, আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, রনজিত সেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগেরর সাধারণ সম্পাদক সাইদুল আলম, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, পৌরসদর যুবলীগের আহবায়ক কাজি রাসেল, সাধারণ সম্পাদক মোঃ সরওায়র আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন সমুন, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

