মহেশখালী প্রতিনিধি: মহেশখালীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় পরিবারে ত্রাণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌ-বাহিনী।
শনিবার (২৩মে)দুপুর ২ টার সময় উপজেলার ২ এলাকায় এসব ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ ও এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার ব্যবস্থাপনায় মহেশখালী কন্টিনজেন্ট কর্তৃক আয়োজনে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া আশরাফুল এতিম খানা মাদ্রাসা ও মাতারবাড়ী আজিজিয়া এতিমখানা মাদ্রাসায় ২৬২ জন ছেলে ও মেয়ে এতিম ও দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।






