নিউজটি শেয়ার করুন

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিপ্লাস ডেস্ক: ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইও (এন এল আই) কাজিম উদ্দিন বলেন, সব শ্রেণি-পেশার মানুষকে বীমার আওতায় নিয়ে আসা দরকার।

সোমবার (৩০শে আগষ্ট) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোঃলিঃ বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে সকাল ১০.০০ টায় চট্টগ্রাম নগরীর এলজিইডি (LGED) ভবনে প্রশিক্ষণ কর্মশালা ও প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা বীমা দাবী পরিশোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বীমা খাত নিয়ে হতাশার দিক থাকলেও এই খাত ভেতরে ভেতরে অনেক ভালো কাজ করে যাচ্ছে। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি একটা বিশ্বাসযোগ্য স্থানে দাঁড়িয়েছে, এ কোম্পানির ওপর মানুষের আস্থা তৈরি হয়েছে। এ কোম্পানি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবে। মানুষ যেন ভালো থাকে এটাই চাওয়া। দেশের সব মানুষ বীমার আওতাভুক্ত হলে এই খাত যেমন এগিয়ে যাবে, তেমনি মানুষও এর দ্বারা উপকৃত হবে।আমাদের অর্থনীতি সম্ভাবনাময়। আমরা যোগ্যতার সঙ্গে এগিয়ে গেলে দেশের অর্থনীতি অবদান রাখতে পারব।

বিশেষ অতিথি ছিলেন ইভিপি ওসমান গণি চৌধুরী, তাকাফুল প্রধান জিএম হেলাল উদ্দিন, এরিয়া প্রধান সেলিম সামজেদ আশরাফী (ভিপি), এরিয়া প্রধান আমিনুল ইসলাম চৌধুরী (ডিভিপি),মো: মোরশেদ আলী (ডিভিপি) জনবীমা, আমিনুল ইসলাম এরিয়া ইনচার্জ ফটিকছড়ি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খসরু চৌধুরী। সঞ্চলনা করেন মো: ইমরান, (সি জি এম) ঢাকা জোন ও আবুল কাশেম হিরু (জি এম) দক্ষিণ রাউজান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, এসএম শাহনেওয়াজ, সাইফুদ্দিন খান, নাজিম উদ্দিন সহ (এন এল আই) এর সমগ্র চট্টগ্রাম জোনের মাঠ পর্যায়ের কর্মচারী বৃন্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here