সিপ্লাস প্রতিবেদক: পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ধর্ষণের অভিযোগে নগরীর আকবর শাহ এলাকা থেকে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(৯ অক্টোবর) ওই কিশোরকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার কিশোরটিও অপ্রাপ্তবয়স্ক বলে পুলিশ জানায়।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, শনিবার একজন অভিভাবক থানায় অভিযোগ করেন ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়েকে প্রতিবেশী এক কিশোর ধর্ষণ করেছে।
তিনি বলেন, অভিযোগ পেয়ে ওই কিশোরকে গ্রেফতার করা হয়ে। তবে সেই কিশোরটিও অপ্রাপ্তবয়স্ক। গ্রেফতার কিশোর এবং মেয়েটি পাশাপাশি বাসায় থাকায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। গত ৬ অক্টোবর বিকালে মেয়েটিকে পতেঙ্গা এলাকায় নিয়ে যায় কিশোরটি। সেখানে এক ব্যক্তির বাসায় তারা দুই দিন ছিল। সেখানে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে অপ্রাপ্ত বয়স্ক কিশোরটি।
গত শুক্রবার মেয়েটি বাসায় ফিরে ঘটনা জানানোর পর শনিবার তার বাবা থানায় মামলা করে।

