নিউজটি শেয়ার করুন

পটিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জলাশয়ে চাষের জন্য মাছের পোনা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

এসময় পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী ভুমি কমিশনার, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, জসিম উদ্দিন, মাহবুবুল আলম, আসাদুজ্জামান আমেরী তানিম, যুবনেতা শেখ বেলাল, আরমান হাবিব প্রমুখ।

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, মাছে ভাতে বাঙ্গালী কথাটির সম্পুর্ণ রুপ দিয়েছে শেখ হাসিনার সরকার। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্যখাতকে প্রাধান্য দিয়ে মৎস্যচাষে মানুষকে আগ্রহী করতে কাজ করছে বর্তমান সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here