নিউজটি শেয়ার করুন

পটিয়ার আলমগীর কেন্দ্রীয় প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, চট্টগ্রাম সরকারী আইন কলেজের সাবেক মেধাবী ছাত্র, শিশু সংগঠক আলমগীর আলম বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটির স্বাধীনতা হলে আয়োজিত পুর্নাঙ্গ কমিটি ঘোষনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, সাবেক মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ৪র্থ ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আসার্দুজ্জামান দূর্জয় তাকে এ গুরুত্বপূর্ণ পদে ঘোষণা করেন।

এদিকে চট্টগ্রাম ও দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ আলমগীর আলমকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করাই কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আসাদূর্জ্জামান দূর্জয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, উক্ত নব গঠিত কমিটিতে চট্টগ্রাম হতে আবদুর রশীদ মানিক প্রেসিডিয়াম সদস্য, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান শিশির যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ সাজেদুল করিম সাজু ও নাজিম উদ্দীনকে কার্যনিবার্হী কমিটির সদস্য নিবার্চিত করা হয়।