নিউজটি শেয়ার করুন

পটিয়ার কাগজীপাড়াকে মাদকমুক্ত করা হবে- কাউন্সিলর প্রার্থী নাছির

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছির বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে বিজয়ী হলে কাগজীপাড়াকে মাদকমুক্ত করা হবে। যারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে জনগণ বয়কট করতে শুরু করেছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে উটপাখি প্রতীকে মোহাম্মদ নাছিরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। রবিবার বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের আল্লাই, আবুল খায়ের সওদাগর বাড়ি, ওসমান গণি এর বাড়ি, মমতাজ মিঞার বাড়ি, পশ্চিমপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাছির গণসংযোগকালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আ’লীগ সদস্য আবুল খায়ের, বদিউল আলম, পৌরসভা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, আবু তৈয়ব, ফাহিম, ইয়াছিন আকরাম, সিহাব, আহমদ নবী মনু, লাভলু, নিশাদ, জনি, শওকত, সোহান, সোলাইমান, হেভেন আকতার, সাইফুদ্দিন, সোহেল, লেদু মিয়া, মোস্তাফিজুর রহমান, মো. রাসেল, ইমন, সাকিব, আবদুল আলিম, সোলায়মান, সেকান্দর মিয়া, সামশুল মিঞা, আবদুল মাবুদ, এমদাদ হোসেন, পমি, বেলাল হোসেন বাবু, মীর শওকত, তৌহিদ।