নিউজটি শেয়ার করুন

পটিয়ার কাশিয়াইশ ও কচুয়াই ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলা কাশিয়াইশ ও কচুয়াই ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৮ আগষ্ট) সকালে দুই ইউনিয়নের চেয়ারম্যানের সভাপতিত্বে দুই জায়গায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) রাশেদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক-নারী নির্যাতন, জঙ্গীবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিট পুলিশং এর কার্যক্রম পরিচালনার মাধ্যমে অনেক অপরাধ কমেছে। অপরাধী যেই হউক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।অপরাধ কর্মকান্ড নির্মুল করতে পুলিশের পাশাপাশি এলাকার লোকজনকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

এই সময় আরো উপস্থিত ছিলেন, বিট কর্মকর্তা এসআই মোরশেদ আলম, বিট কর্মকর্তা এসআই নাজমুল হাসান, এসআই মিজান, ইউপি সদস্য মোহাম্মদ আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here