সিপ্লাস ডেস্ক: পটিয়ার কৃতি সন্তান, শিল্পপতি, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, প্রধানমন্ত্রী কর্তৃক রাস্ট্রীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের অন্যতম সেরা পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লোকমান হাকিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিনগত রাত ১২টা ১০ মিনিটে নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে এবং দুপুর ২টার সময় মরহুমের নিজ বাড়ির জিরি সুবেদার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। বিগত ৪-৫ বছর ধরে তিনি বিভিন্ন দেশে গিয়ে এ রোগের চিকিৎসাও নিয়ে আসছিলেন। গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
লোকমান হাকিম মেঘনা ব্যাংকের পরিচালক ও সুবেদার গ্রুপের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে লোকমান হাকিমের মৃত্যুতে পটিয়ার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুক হক চৌধুরীর পুত্র এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র’র পরিচালক নাজমুল করিম চৌধুরীর শাহরুন গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








