Site icon CPLUSBD.COM

পটিয়ার দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত নিগার সুলতানা (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানোর পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিগার সুলতানার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিলে। তিনি ঘটনাস্থলে নিহত জাহিদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় একটি লোকাল বাস ও শ্যামলী বাসের সাথে সংঘর্ষে দুইজন নিহত হন।

এরা হলেন- ওমর ফারুক (৪০) ও জাহিদ হোসেন (৩৮)।

এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক।