পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার শান্তিরহাটে এলাকায় নিউ কাশবন রেষ্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে আব্দুল্লাহ হারুন।
এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জিরি মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হোবাইব।
এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ বাবুল, শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল, প্রোফাইটার আবুল হাসেম, আ’ লীগ নেতা খোরশেদ আলম, শওকত আকবর মেম্বার, ইউসিবিএল ব্যাংকের শান্তিরহাট শাখার ম্যানাজার হুমায়ন কবির খোকন, কুসুমপুরা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. হোছাইন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম নুরু, মাওলানা মফিজুর রহমান, ছাত্রলীগ নেতা ইউছুফ পাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কম দামে স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করলে গ্রাহকের অভাব হবে না। গ্রাহকের সাথে ভাল ব্যবহার করতে হবে।
পরিশেষে বক্তারা কাশবনের সাফল্য কামনা করেন।








