পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তরপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১পরিবারের মাঝে পটিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৩০০০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেলে দূর্গত পরিবার গুলোর পাশে উপস্থিত হয়ে এ সহায়তা তুলে দেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ইনামুল হাছান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, কোলাগাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক বদিউল আলম তুষার প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দূর্গত মানুষেরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। সকল বিত্তবানদের উচিত তাদের পাশে দাড়িয়ে নাগরিক দায়িত্ব পালন করা। তিনি সরকারের পক্ষ থেকে পরিবার প্রতি তিন হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন।

