পটিয়া প্রতিনিধি: পটিয়ায় পুকুর থেকে অজ্ঞাতনামা (৫০) একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার(১৩ অক্টোবর) সকাল ৯টার সময় পটিয়া পৌরসভা ৫নং ওয়াড খাসমহল মসজিদ পুকুর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ওই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও শাট।
স্থানীয়রা জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিটি প্রায় ১ মাস ধরে খাসমহল মসজিদে নামাজ পড়ে। এর আগে কখনো এখানে দেখা যায়নি। ওনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং কারো সাথে কোন কথাবার্তা বলতো না।তাই নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। মনে হচ্ছে অজু করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
পুলিশ জানান, পুকুরে একটি লোকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল ইসলাম জানায়, ধারণা করা হচ্ছে- পুকুরে কোন কারণে পড়ে গিয়ে আর উঠতে পারে নাই।

