Site icon CPLUSBD.COM

পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পটিয়া থানার পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়রা খলিফা পুকুর থেকে ভাসমান অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহতের গায়ের রঙ ফর্সা। পরনে ফুল হাতা বেগুনী কালারের শার্ট ও দোয়াশে কালারের গাভাডিং প্যান্ট ছিল।

পটিয়া থানার উপ-পরিদর্শক নুরুল আমিন জানান , জঙ্গলখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ খলিফা পুকুর থেকে আনুমানিক ৩৮ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরের কিছু কিছু অংশে ফুলে গিয়ে পচন ধরে এবং চেহেরা বিকৃতি হয়ে যায়। তার পরিচয় আমরা এখনো শনাক্ত করতে পারিনি। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।