Site icon CPLUSBD.COM

পটিয়ায় অপহরণকারীর শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় এক ঠিকাদার অপহরণ মামলার আসামী মীর কাসেমের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রবিবার((১৮ জুলাই) সকালে পটিয়া ওয়াপদা রোড এলাকায় এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

লিখিত অভিযোগে ঠিকাদার মাহবুবুল বশর বুলু জানান, উত্তর খরনা ২নং ওয়ার্ড ফকির পাড়া এলাকার মীর কাশেমের সাথে পূর্ব পরিচয় সূত্রে মাহবুবুল বশর বুলু ঠিকাদারী ব্যবসা করেন। এই ব্যবসায় মীর কাশেমও রয়েছে।

গত ১৩ জুন মাহবুবুল বশর বুলু ও তার ছেলেকে পটিয়া কমলমুন্সির হাট এলাকায় একা পেয়ে ব্যবসায়িক পার্টনার মীর কাসেম মারধর করে জোর পূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। আহত মাহবুবুল বশর বুলু ও তার ছেলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে পটিয়া থানায় গেলে এ সংক্রান্তে একটি অপহরণ মামলা দায়ের হয়। পরে পুলিশ মীর কাশেমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

বর্তমানে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মীর কাশেম মাহাবুবুল বশর বুলুর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এই মামলার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবি জানান।