পটিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে দুইটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা যায়, উপজেলার পৌর সদরের রেল স্টেশন সংলগ্ন বিওসি রোড়ে আজ রাতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে ইসলামীয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩০,০০০ টাকা এবং আল মদিনা ঝাল বিতানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি এসব দোকানের মালিকদেরকে খাবার পরিবেশন ও প্রস্তুুত করার ব্যাপারে ভবিষ্যৎতে কঠোর আইনানুগ ব্যাবস্হা নিবেন বলে হুশিয়ারি করে দেন।

