সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় আগাম টিকা দেওয়ার ঘটনায় অভিযুক্ত মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসাইনকে অবশেষে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (স্বাস্থ্য) ডা. এ বি এম খুরশিদ আলম।
এদিকে, এই অভিযোগ তদন্তে প্রমাণিত হবার পর প্রচণ্ড চাপের মুখে পড়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন দায়িত্বশীলরা।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম গণমাধ্যমে বলেন, রবিউল হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মঙ্গলবার (৩ আগস্ট)।

