সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় আগুন লেগে একটি রং তৈরির কারখানা ও দুটি বসতঘর পুড়ে গেছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পটিয়ার স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গিয়াস উদ্দিনের মালিকানাধীন নাফিউ পেইন্টস নামের রং তৈরির কারখানায় আগুন লাগে। পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সংলগ্ন দুটি বসত ঘর পুড়লেও কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।








