Site icon CPLUSBD.COM

পটিয়ায় আদালতের অফিস সহকারী নারীসহ ধরা, গণধোলাই

পটিয়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় নারীসহ হাতে নাতে আটক করে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের অধিনে আনােয়ারা কাের্টের অফিস সহকারী উত্তম সেনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসদরের খাস্তগীর পাড়া এলাকায়।

জানাযায়, পৌরসদরের খাস্তগীর পাড়া এলাকার এডভোকেট বলরাম চক্রবর্তীর আবাসিক বিল্ডিংয়ের ২য় তলায় দিলীপ নামে এক ব্যাক্তি পরিবারসহ ভাড়া নিয়ে থাকেন। দিলীপের সাথে সখ্যতার সুযোগে প্রায় সময় বিভিন্ন মেয়ে নিয়ে ঐ ফ্ল্যাটে যান অভিযুক্ত উত্তম সেন। বিষয়টি বিল্ডিংয়ের কেয়ার টেকারের নজরে আসলে তিনি বিল্ডিংয়ের মালিককে তা অবহিত করেন। পরবর্তীতে বিল্ডিংয়ের মালিক তাদের বাসা থেকে বের করার নির্দেশ দেন। কিন্তু এর কয়েকদিনের মাথায় উত্তম নারী নিয়ে আবারও এ ধরনের কার্যকলাপ করায় স্থানীয়রা তাকে অনুসরন করতে থাকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সে আবারো মেয়ে নিয়ে ঐই ফ্ল্যাটে আসলে এ অবস্থায় তাকে হাতে নাতে আটক করে গণধোলাই দেয় বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এ বিষয়ে জানতে উত্তম সেনের সাথে মোবাইল ফােনে যােগাযােগ করা হলে, উত্তম সেন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে আমাদের কাছে ডকুমেন্ট আছে বললে সে বলে, আমি একজন কোর্টের অফিস সহকারী, আপনি সাংবাদিক। আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক যদি না থাকে তাহলে কি হয়? আপনি যেহেতু একটা নিউজ পেয়েছেন সেটা আমারও জানতে হবে। তো আপনাকে কোথায় পাব?। আপনাকে যদি কিছু করতে হয় তাও আমি করতে রাজি। কিছু খরচ-পাতিও ব্যাবস্থা করব। সে বার বার এ প্রতিবেদকের সাথে দেখা করতে অনুরোধ করে। এবং বলে সে রুবেল নামের একজনকে বাচাতে গিয়ে ফেঁসে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিল্ডিংয়ের মালিক এড.বলরাম চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ইতিমধ্যে তাদের ফ্ল্যাট থেকে বের করে দিয়েছি।

এ বিষয়ে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট বদিউল আলম বলেন, বিষয়টি আমি জজ স্যারকে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থ্যা নেয়ার জন্য অনুরোধ জানাব।