পটিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসদরের পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তানভীরের করা তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি বোরহান উদ্দিন।








