নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরদরের পটিয়া কলেজ গেইটের বিপরীত পাশে শাহ আমানত চীন খ্রিস্টার্স নামক দোকানের সামনে থেকে ১০১ পিস ইয়াবা, ২টি সিএনজি, ইয়াবা বিক্রির ১২৫৭০ টাকা সহ ৬ মাদক কারবারীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।

বুধবার(৮ সেপ্টেম্বর) রাতে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ সরওয়ার (৩৫),অসীম দাশ (৫০), কামরুল হাসান খোকন (৩০), মোহাম্মদ ফরিদ(৩২), পুলক মল্লিক (৪০), মোঃ জসিম (২০)।

পটিয়া থানার উপ পরিদর্শক এসআই রিয়াজ জানায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা, ২টি সিএনজি, ইয়াবা বিক্রির ১২৫৭০ টাকা উদ্ধার করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here