নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ ২ পাচারকারী মহিলাকে আটক করেছে।

তারা হলেন, ইসমত আরা (২৪) ও রোজিনা আক্তার (২০)।

জানা গেছে, আজ বুধবার ১১ আগষ্ট  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া হাসপাতাল রোড এলাকায় ২ রোহিঙ্গা নারীকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here