পটিয়া প্রতিনিধি : পটিয়ায় চাটরা বরিয়া শরৎ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি এবং কিট এলাউন্সের টাকা আত্মসাতের অভিযোগে মহিউদ্দিন(২১) নামের নৈশ প্রহরী ও দপ্তরীকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
বুধবার (৭ জুলাই) রাতে তাকে করা হয়।
সে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের উত্তর বরিয়া ৯নং ওয়ার্ডের আবুল বশরের পুত্র।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানায়, এই নৈশ প্রহরী ও দপ্তরী মো. মহিউদ্দীন বিভিন্ন ছাত্র/ছাত্রীর বাসায় গিয়ে টিউশনি করতো। সে সুযোগে মহিউদ্দিন অভিভাবকদের থেকে কৌশলে পাসওয়ার্ড জেনে উপবৃত্তির টাকা আত্মসাৎ করে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, পটিয়া উপজেলার চাটরা বরিয়া শরৎ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও দপ্তরীকে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।








