Site icon CPLUSBD.COM

পটিয়ায় এলপি গ্যাস সিলিন্ডার হতে চুরি হচ্ছে গ্যাস, প্রতারিত হচ্ছে গ্রাহক

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় অবৈধ ক্রস ফিলিংয়ের মাধ্যমে এলপি গ্যাস চুরির ঘটনা বাড়ছে। ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে বড় গ্যাস সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে কিংবা ছোট সিলিন্ডার হতে গ্যাস চুরি করে নেয়া হয় অন্য আরেকটি খালি সিলিন্ডার। এতে প্রতিনিয়ত গ্রাহক যেমন ঠকছে তেমনি দূর্ঘটনারও শিকার হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, প্রতিটি সিলিন্ডার হতে গড়ে ২ লিটার করে গ্যাস কম দিয়ে ১৫০-২০০ টাকা বেশি মুনাফার আশায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ ক্রেতাদের ঠকিয়ে একটি অসাধু চক্র এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে । গত বছরের ১০ ডিসেম্বর উপজেলার কচুয়াই ইউনিয়নের পটিয়া বাইপাস সড়ক সংলগ্ন গ্যাস চোর প্রতারক টিপুর অবৈধ গোডাউনে গ্যাস ক্রস ফিলিং করে চুরি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন দগ্ধ হন।

এসময় প্রতারক চক্রটি এ ঘটনাটিকে প্রথমে মোবাইল সার্জার বিস্পোরনে হয়েছে বলে চালিয়ে দেয়ার চেষ্টা  করলেও সেদিন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের বিস্ফোরক টিম জানান এটি অবৈধভাবে ক্রস ফিলিং করার সময় এ দূর্ঘটনাটি ঘটেছে।

খুচরা গ্যাস সিলিন্ডার ব্যাবসায়ী আবদুল মান্নান জানান, ছোট সিলিন্ডার গুলোতে কোম্পানি ভেদে ১২-১৩ কেজি গ্যাস থাকার কথা। খুচরা পর্যায়ে গ্যাস সিলিন্ডার ওজন করে বিক্রি করা হয় না। সাধারন ক্রেতারা বিশ্বাস করে কিনে নেন আমাদের থেকে। যখন গ্যাস সিলিন্ডারটি নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যায় তখনই তারা বুঝতে পারেন তারা ঠকছেন। এতে করে আমাদের মতো খুচরা পর্যায়ের ব্যাবসায়ীদের দূর্নাম হচ্ছে এসব প্রতারক চক্রটির জন্য।

এদিকে গত ২৩ জুলাই পটিয়ার গ্যাস চোর প্রতারক টিপুর গোডাউনে গ্যাস চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইনামুল হাছান।

এসময় ইনামুল হাছান জানান, মেসার্স মোহসেন আউলিয়া এন্টারপ্রাইজ নামের একটি অবৈধ গ্যাস সিলিন্ডারের গোডাউনে ক্রস ফিলিংয়ের ব্যাবসা করে আসছে কয়েক বছর ধরে। খবর পেয়ে আমরা তিন জনকে আটক করে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে মালিক ফরহাদুল ইসলাম প্রকাশ টিপুকে। এসময় গোডাউনটিও সীলগালা করে দেয়া হয়েছে।

এব্যাপারে চট্টগ্রামের সহকারী বিস্ফোরণ পরির্দশক মেহেদী ইসলাম খাঁন জানান, সারা দেশের সাতটি স্থানে বৈধ ভাবে গ্যাস ক্রস ফিলিংয়ের সুযোগ আছে। চট্টগ্রামেও তিনটি ক্রসফিলিং প্লান্ট স্হাপনের কাজ শেষ পর্যায়ে। বৈধ প্লান্ট ছাড়া এ ধরনের বিপদজনক অবৈধ ক্রস ফিলিংয়ের কোন সুযোগ নেই। তবে একটা অসাধু চক্র গ্রাহকদের সাথে প্রতারনা করে অবৈধভাবে ক্রস ফিলিংয়ের মাধ্যমে সিলিন্ডারে গ্যাস কম দিয়ে গ্রাহকদের ঠকাচ্ছে। আবার এ কাজ করতে গিয়ে নিজেরাও শিকার হচ্ছে দূর্ঘটনার। তবে দক্ষিণ চট্টগ্রামে অবৈধ ভাবে ক্রস ফিলিংয়ের মাধ্যমে গ্যাস চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে।