নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় আবুল কাশেম (৫৮) নামে মারামারি মামলায় ওয়ারেন্ট ভুক্ত ১ আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

বুধবার (১৪ জুলাই) রাতে উপজেলার হাইদগাও ইউনিয়নের ৯নং ওয়াড থেকে কাশেমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম ওই গ্রামের ফজর আলীর ছেলে।

পটিয়া থানার উপ পরিদর্শক ক্যত্রমং মারমা জানায়,আবুল কাশেম নামে ওয়ারেন্ট থাকায় বুধবার রাত্রে আমরা তাকে আটক করি।