পটিয়া প্রতিনিধি: পটিয়ায় ইরফান সাকিবের সৌজন্যে পৌরসদরের থানার মোড় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় করোনা প্রতিরোধ বুথ স্থাপন ও সংবাদপত্র হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম।
এই সময় বদিউল আলম বলেন,বিশ্বব্যাপী করোনার প্রকোপ মোকাবিলায় চলছে করোনা লড়াই, করোনার এই ক্রান্তিলগ্নে করোনাকালের শুরু থেকেই জন-সচেতনতা তৈরি, আপদকালীন খাদ্য, বস্ত্র, সুরক্ষা সামগ্রী সহ প্রয়োজনীয় সকল কিছু নিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এই প্রচেষ্টার অংশ হিসেবে এইবার পটিয়াতে স্থাপন করলাম করোনা প্রতিরোধক বুথ।
পরে পটিয়ার সংবাদপত্র হকারদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,ও পটিয়া উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যাংকার নুরুল ইসলাম পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি এম জমির উদ্দিন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইউনুচ মেম্বার, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দীন ভোলা, সাহাবুদ্দীন সাদি, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মানিক, জয়নাল আবেদিন রাফি প্রমূখ।








