Site icon CPLUSBD.COM

পটিয়ায় কলেজ ছাত্রের আত্নহত্যা

পটিয়ায় কলেজ ছাত্রের আত্নহত্যা

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসদরে গলায় ফাঁস লাগিয়ে অমিত মল্লিক (২১) নামের এক কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে পৌরসভা ২নং ওয়ার্ড মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, অমিত মল্লিক গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রামশীল লখন্ডা গ্রামের অরুন মল্লিকের পুত্র।

পটিয়া থানার পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরন করেন।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম জানান, পৌরসভা ২নং ওয়ার্ড মুন্সেফবাজারস্থ নারী জাগরণ সংস্থার পাশে জসিম টাওয়ারের দ্বিতীয় তলায় অমিত মল্লিক নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে’র জন্য লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে। কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো সঠিক তথ্য জানা যায়নি।