পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকের প্রার্থী ও সাবেক ছাত্রনেতা গোফরান রানা বলেছেন, গত ৫ বছরে তার এলাকায় পৌরসভার অর্থায়নে প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে তাকে পাঞ্জাবী প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
পৌরসভার ৪নং ওয়ার্ড গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এখানে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাহেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার দুইবারের মেয়র অধ্যাপক হারুনুর রশিদসহ অনেক গুনীজনের বাড়ি।
পটিয়ার সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগিতায় তাদের এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। পৌরসভার অর্থ ছাড়াও গোফরান রানার পিতা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যাগে এলাকায় মসজিদ, এতিমখানাসহ এলাকায় গভীর নলকূপ বসিয়ে মানুষের পানি খাবার ব্যবস্থা করে দিয়েছেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) পৌরসভার শীল পাড়া এলাকায় গণসংযোগকালে গোফরানা এই কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন- পৌরসভা আ’লীগ নেতা ওয়াহিদুল্লাহ কালু, নোমান সরওয়ার দুলাল, মো. খোরশেদুল আলম বুলু, নোমান টিপু, আহসান ইমাম বাবলু, আকতার হোসেন, মো. বেলাল, মো. পেয়ারু, মো. ফারুক, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, পলাশ দাশ, মো. আনিসুর রহমান, সাইদুল আলম তানিম, বোরহানুর রহমান, শিবু স্যার, পরিতোষ দাশ, রুবেল দে, মো. সোহেল, মুরশেদুল আলম।








