নিউজটি শেয়ার করুন

পটিয়ায় কারা পরির্দশক আবদুল হান্নান লিটনের সাথে গ্রামবাসীর সাক্ষাৎ

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান লিটন ঈদ পরর্বতী নিজ গ্রাম পটিয়ার খরনা লালারখীল এলাকার লোকজনের সাথে গত শনিবার সাক্ষাৎ করে মতবিনিময় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, খরনা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক এ টি এম মুছা,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ বদিউল আলম,আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আবছার পেসকার,মোহাম্মদ সোলাইমান, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রবিন।

কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন বলেন, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি এলাকার জনগণকে ভূমিকা রাখতে হবে৷ যাতে করে কেউ এলাকায় অপরাধ সংগঠিত করতে না পারে।