নিউজটি শেয়ার করুন

পটিয়ায় কার্ভাড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

ক্রসিং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , শনিবার রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কে ভাইয়ার দীঘি এলাকায় কক্সবাজার মূখী একটি কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা হেলমেটবিহীন তিন জনের একটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলেই এ দূর্ঘটনাটি ঘটে ।

এসময় প্রত্যক্ষদর্শীরা দ্রুত আহতদের উদ্ধার করে তারিকুল আলম(২৭) কে পটিয়া হাসপাতালে নিয়ে আসলেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তারিকুল আলম পটিয়া পৌরসভার গোবিন্দরখীল তালতলা এলাকার নুরুল আলমের ছেলে বলে জানা গেছে ।

দূর্ঘটনায় অন্য দুই মোটরসাইকেল আরোহীকে কারা উদ্ধার করে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা বলতে পারেনি হাইওয়ে পুলিশ।

তবে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে।

এদিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিদোয়ানুল হক জানান, রাত বারোটা ৫০ মিনিটের দিকে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমিনুর রহমান সহ আরো কয়েক জন গুরতর আহত অবস্থায় একজন কে হাসপাতালে নিয়ে আসেন তখন আমরা দেখার পর তাকে মৃত ঘোষণা করি।

লাশটি এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে বলে জানান এ চিকিৎসক। রাত দেড়টায় এ রির্পোট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা যায় নি।