পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী সঞ্জীব কুমার দাশ বলেছেন, সুচক্রদন্ডীতে মাদক ও সন্ত্রাস নির্মুলে এবার পরিবর্তনের বিকল্প নেই। প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ২নং সুচক্রদন্ডী এলাকার জনগণ এখনো কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে মাদক, ইভটিজিং, ভুমিদস্যুতা ও সন্ত্রাসের অভয়ারন্য। এসব থেকে মুক্তি চান সাধারণ জনগণ। দীর্ঘ ২২ বছরে জগদ্ধল পাথরের মত বসে থাকা মেরুদন্ডহীন নেতৃত্বের বিকল্প চাই মানুষ।
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পটিয়া পৌরসভা নির্বাচনে টেবিল ল্যাম্প প্রতীকে সঞ্জীব কুমার দাশকে বিজয়ী করার আহবান জানান।
গত ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বেলা ২টার পর পৌরসভার সুচক্রদন্ডীর খাস্তগীর পাড়া, মিলন মন্দির, জগৎনাথ বাড়ি, জলদাশ পাড়া, পশ্চিম পাড়া, সাহিত্য বিশারদ বাড়ি, উত্তর পাড়া, পল্লী মঙ্গল সমিতি, ইন্দ্রপুল, মুন্সেফ বাজার এলাকয় গণসংযোগকালে এ কথা বলেন। এসময় সঞ্জীব দাশের সঙ্গে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন-








