নিউজটি শেয়ার করুন

পটিয়ায় গলায় ফাঁস দিয়ে ইউনুস নামে এক ব্যক্তির আত্মহত্যা

পটিয়ায় গলায় ফাঁস দিয়ে ইউনুস নামে এক ব্যক্তির আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চা বাগান এলাকায় গলায় ফাঁস লাগিয়ে মো. ইউনুস মিয়া (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ৮ টার দিকে রড শ্রিমাই চা বাগান এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্হায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ জানান, লেচু গাছের সাথে ফাঁস লাগিয়ে মো. ইউনুস মিয়া আত্মহত্যা করেন। প্রাথামিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।