নিউজটি শেয়ার করুন

পটিয়ায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবক নিহত

সিপ্লাস প্রতিবেদক: পটিয়া থানাধীন পুরোনো বাসস্টেশনের সামনে গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার(২০ মে) ভোর সাড়ে ৩ টার দিকে বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়া বাইপাস মোড়ে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত যুবক পড়ে থাকতে দেখলে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করেন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এখনও পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।’