পটিয়ায় ইয়াছমিন আকতার (৩০) নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে।
নিহত গৃহবধু হাইদগাও ইউনিয়নের মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ীর আহমদুল হকের মেয়ে।
নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে নিহতের স্বামী বদিউল আলম কথা কাঠাকাঠির এক পর্যায়ে স্ত্রী ইয়াছমিন আকতারকে বেড়ধক পিটিয়ে হত্যা করে বাড়ীর পাশে একটি গাছে ফাসিতে ঝুলিয়ে রাখে।
তবে অভিযুক্ত স্বামী বদিউল আলম বলেন তার সাথে ঝগড়ার এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়লে তার স্ত্রী ইয়াছমিন রাত ২-৩ টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির পিছনে একটি গাছের সাথে ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে পটিয়া থানার এস আই রোকন উদ্দিন জানান, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাস লাগানোর চিহ্ন দেখা গেছে। পোসটমর্টেম রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।








