পটিয়া প্রতিনিধি: পটিয়ায় চোরাই সিএনজিসহ ১ চোরকে আটক করেছে পুলিশ।
চোরের নাম মো. ইসমাইল (২৮)। শুক্রবার রাতে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ১টি সিএনজিসহ চোরকে আটক করেন।
হাইওয়ে পুলিশ জানান, চোরাই সিএনজি বিক্রীর একটি সিন্ডেকেট পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে হাটহাজারী থানা এলাকা থেকে চট্টগ্রাম-থ ১৪-৮৩৮৪ সিএনজি চুরি হয়।
এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা রেকর্ড হয়। মামলা নং-১৯।
চোরাই সিএনজি গাড়ি পাচারের গোপন সংবাদের খবর পেয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ও এসআই আমিনুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে চোরাই সিএনজি গাড়িটি উদ্ধার করে।
পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ইসমাইল চুরির ঘটনা স্বীকার করায় গাড়িসহ তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।








