পটিয়া প্রতিনিধি: ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগের উদ্যোগে আয়োজিত দিন ব্যাপী কার্যক্রম খতমে কোরান,দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরন ও আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদারের সভাপতিত্বে (১৫আগষ্ট) রবিবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল বশর। এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া লেদু,আলম শাহ,এয়াকুব বাপ্পা,কাজী আবু ছালেহ,পরিতোষ চৌধুরী, শহীদুল ইসলাম তালুকদার, আনোয়ার হোসেন সিকদার,মোঃ ফারুক,আবদুল আলীম মুন্সি, যুবলীগ নেতা হারুন মাষ্টার, আবদুল করীম,সেলিম উদ্দিন, নজরুল ইসলাম রেজাউল করিম,আবদুল কাদের,জয়নাল আবেদীন,লোকমান হোসেন বাপ্পা, মোঃ হোসাইব,কামাল উদ্দীম মনি,ছাএলীগ নেতা সেলিম উদ্দীন,মোরশেদ তালুকদার,মনোয়ার মিয়া,আরমান আলমদার,বোরহান উদ্দীন আলমদার,ছালেহ উদ্দীন কাদের,তৌকিব ইসলাম,আরিফ খান,তানজিল ইসলাম, সাইমন,ইমরান উদ্দীন,নিজাম আলমদার প্রমুখ।
এসময় ওসমান আলমদার বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি ছাত্রাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন, বায়ান্নর ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মুক্তি সনদ ৬ দফার প্রণেতা ছিলেন।
সত্তরের নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এ দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন, তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা আজ ১৭ কোটি বাঙ্গালী স্বাধীন সার্বভৌমভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করতে পারছি। যতদিন পৃথিবীর এই দেশ এই মানচিত্র থাকবে ততদিন বাঙ্গালীর হৃদয়ে চির অমর হয়ে থাকবেন বঙ্গবন্ধু।








