নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

পটিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ কিশোর গ্যাং লিডার গ্রেফতার

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌরসদরের বাইপাস দক্ষিণ ঘাটাস্থ রাস্তার মাথায় শনিবার রাত ৮টার দিকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১টি খেলনা পিস্তল ও একটি দেশীয় ছুরি সহ ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, পৌরসদরের ৬নং ওয়ার্ডের মৃত আবুল কালামের পুত্র মো. কানন (২২) ও ৭নং ওয়ার্ডের বাহুলী গ্রামের আবু তাহেরের পুত্র মো. সায়েম (২৩)। তাদেরকে রবিবার ১টায় পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় র্যাব-৭ এর এসআই মো. জায়দুল হক চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

্যাব সূত্রে জানা যায়, ধৃত ছিনতাইকারীরা গত শনিবার রাত ৮টার দিকে পটিয়া বাইপাস রাস্তার পাশে দক্ষিন ঘাটাস্থ এলাকায় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব-৭ এর একটি টিম ঘটনাস্থল পৌছে একটি খেলনা পিস্তল ও একটি অটোমেটিক ছুরি সহ তাদেরকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানা যায়, প্রায় সময় বাইপাস সহ পটিয়া পৌরসদরের বিভিন্ন এলাকায় পথচারীদের ভয়ভীতি পদর্শন করে টাকা, মোবাইল সহ বিভিন্ন মালামাল ছিনতাই করে আসছিল তারা। এর আগেও পুলিশ তাদের কে গ্রেফতার করেছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here