Site icon CPLUSBD.COM

পটিয়ায় জামায়াতের আমির ফারুক আটক

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় জামায়াতের আমির মুকিবুল ইসলাম ফারুককে (৬০) আটক করা হয়েছে।

বুধবার(২৮এপ্রিল) ভোররাতে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর সদরের ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

গত ২৬ মার্চ পটিয়া আল জামেয়া আল ইসলামি মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। ওই সময় এক পর্যায়ে থানার সিকিউরিটি রুমের গ্লাস ও লাইট ভাঙচুর করে। এ ঘটনায় জামায়াতের আমিরকে অভিয়ান চালিয়ে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, হাটহাজারীতে হেফাজত-পুলিশ সংঘর্ষের ঘটনায় হতাহতের ইস্যুতে পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়। পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে ২৫জনকে আটক করেছে।

পটিয়া থানার ওসির রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, হেফাজতকে উস্কানি দেওয়াসহ সম্পৃক্ততা পাওয়ায় পটিয়া উপজেলা জামায়াতের আমির মুকিবুল ইসলাম ফারুককে আটক করা হয়েছে।