Site icon CPLUSBD.COM

পটিয়ায় টিকা প্রদান কর্মসুচি বিষয়ক এক সভা অনুষ্ঠিত

পটিয়ায় টিকা প্রদান কর্মসুচি বিষয়ক এক সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য পটিয়ার প্রতিটি ইউনিয়নে টিকাকেন্দ্র স্থাপন করার প্রস্তুতি নেয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা ও করোনার টিকা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে চট্টগ্রামের পটিয়ায় টিকা প্রদান কর্মসুচি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে হুইপ সামশুল হক চৌধুরী এমপির সভাপতিত্বে এই সভায় অনুষ্ঠিত হয়।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদসহ নেতৃবৃন্দ।