পটিয়া প্রতিনিধি: পটিয়ায় টিসিবির পণ্য যাচ্ছে মুদির দোকানে। পটিয়ার বিভিন্ন জায়গায় ট্রাকে করে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু দুস্থ নিম্নমধ্যবিত্তদের জন্য এই পণ্য হলেও তা যাচ্ছে ঘুরে-ফিরে পটিয়ার বড় বড় মুদির দোকানেই।
এছাড়া টিসিবির পণ্য বিক্রি নিয়ে হরিলুট চলছে বলে অভিযোগ উঠেছে। মুদি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না বলে দাবি সাধারণ ভোক্তাদের।
টিসিবির পণ্য কিনতে আসা এক ব্যক্তি অভিযোগ করে বলেন, সাধারণ কোনো জনগণ কেউ নিতে পারছে না। প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হয়।
সরজমিনের শান্তির হাট বাজারের গিয়ে দেখা যায়, গাউছিয়া ষ্টোর নামে একটি মুদির দোকানে টিসিবির সোয়াবিন তৈল বিক্রি করা হচ্ছে।
দোকানদার কাছ থেকে জানতে চাইলে সিপ্লাসকে জানান, ট্রাকে করে টিসিবির পণ্য নেওয়ার সময় একজন লোক এসে বিক্রি করা জন্য এই তৈল গুলো দিয়ে যায় ।
ডিলার এহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পটিয়ায় দুই জনে টিসিবির পণ্য বিক্রি করে তবে আমি বিক্রি করি পটিয়া পৌর সদরে।
এবিষয়ে জানার জন্য পটিয়া উপজেলা নিবাহী অফিসার ফয়সাল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি সিপ্লাস টিভিকে বলেন, পটিয়ায় ২ জনে টিসিবির পণ্য বিক্রি করে। মুদির দোকানে কেউ যদি টিসিবির পণ্য বিক্রি করে থাকে তার বিরুদ্ধে তদন্ত পূবক ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়তে পারেন:








