পটিয়া প্রতিনিধি: হিন্দু বৌদ্ধ খৃষ্টার্ন ঐক্য পরিষদের পটিয়া উপজেলার সভাপতি ডাক্তার দিলীপ ভট্টচার্য্যের রোগ মুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পটিয়া রামকৃষ্ণ মিশনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পটিয়া উপজেলার সহ-সভাপতি রতন চক্রবর্ত্তী, সহ-সভাপতি দিলীপ ঘোষ দিপু, সাধারণ সম্পাদক তাপস কুমার দে, জন্মাষ্টমী পরিষদের পটিয়ার সভাপতি মাস্টার শ্যামল দে, পৌরসভা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবর্ষী চক্রবর্ত্তী, পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি বিশ্বজিত দাশ, সাধারণ সম্পাদক প্রণব দাশ, পূজা কমিটির সহ-সভাপতি সনজীব কুমার দাশ, মাধায় চন্দ্র নাথ, উত্তম দাশ মেম্বার, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সদস্য রাজু দাশ হিরু, উপজেলা পূজা কমিটির মহিলা সম্পাদিকা শিল্পী মিত্র, ইউপি মেম্বার রেখা দাশ, রূপসী দাশ, রিংকি দেব, পূর্ণিমা বিশ্বাস, লাকী দেওয়ানজি, রূপনা দে, ছবি সরকার, তৃপ্তি দে, শিবু দেব, জুয়েল দাশ, মিল্টন দাশ, মুন্না সর্দার, উত্তম দাশ।
ঐক্য পরিষদ নেতা ডাক্তার দিলীপ ভট্টাচার্য্য অসুস্থ হয়ে কিছুদিন ধরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নেতৃবৃন্দ দিলীপ ভট্টাচার্য্যরে রোগ মুক্তির জন্য প্রার্থনা করেন।

