নিউজটি শেয়ার করুন

পটিয়ায় ড্রামের ভিতর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় পানির ড্রাম থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

২১ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকায় একটি পানির ড্রাম থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যাবসায়ীর নাম আবদুল কাদের (২৭)। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর দেয়াং এলাকার আবদুল মোনাফের ছেলে ও স্থানীয় এক পানের দোকানদার বলে জানা গেছে।

এ ঘটনায় ঘটনাস্থলের পাশের হোটেলের আশিক নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বাড়ি জামালপুর এলাকায়।

কালারপোল পুলিশ ফাঁড়ির আইসি কায়সার হামিদ জানান, নিহত ব্যবসায়ীকে একটি পানির ড্রামে গলায় রশি পেছানো অবস্থায় পাওয়া গেলে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে টাকা কিংবা মোবাইল ছিনতাই করার জন্য এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশের নিহত ব্যবসায়ীসহ হোটেলের তিন কর্মচারী রাতযাপন করতেন। তাই সন্দেহজনকভাবে হোটেলের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।