Site icon CPLUSBD.COM

পটিয়ায় তৈয়ব শাহ সড়ক উদ্ধোধন

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় তৈয়ব শাহ সড়ক উদ্ধোধন করা হয়েছে । জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি এ উদ্ভোধন করেন। মঙ্গলবার(১৮আগস্ট) জিরি ইউনিয়নের লামার বাজার এলাকায় ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যায়ে জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মোঃ তৈয়ব শাহ’র নামে নির্মিত সড়কের শুভ উদ্বোধন করা হয় ।

উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পটিয়ায় বিগত ১২ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তৎমধ্যে শুধু জিরি ইউনিয়নে ৭০ কোটি টাকার বেড়িবাধঁ, ৪৪ কোটি টাকার কৈয়গ্রাম সেতু, বড় গার্ডার সেতু, সাইক্লোন সেন্টার, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজসহ বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে প্রায় ২ শত কোটি টাকার কাজ হয়েছে। আগামীতেও এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। এজন্য সকল নেতাকর্মী শুভাকাঙ্খীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আ’লীগ নেতা আজিমুল হক, মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রিটন মাষ্টার, আ’লীগ নেতা শাহজাহান বাহদুর, মো: নাছির, জেবল হোসেন, আবদুছ সমদ, ইউসুফ মাষ্টার, নুর মোহাম্মদ চৌধুরী, যুবলীগ নেতা শাহ আজিজ, মোঃ মহিউদ্দিন, মো: জামাল, মো: ফেরদৌস, জানে আলম, মো: মিজান, ছাত্রলীগ নেতা মো: ওয়াহিদ, সিফাত, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ বেলাল প্রমুখ।