পটিয়া প্রতিনিধি: ঈদ পরবর্তী পটিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, পটিয়ায় রাজনৈতিক অনৈক্যের কারণে জীবনের ঝুঁকি নিয়ে যারা দুঃসময়ে আওয়ামী লীগের রাজনীতি করেছে, তৃণমূল নেতা কর্মী ও মুক্তিযোদ্ধারা পর্যন্ত হাইব্রীড নেতাদের কাছে বারবার নির্যাতিত, লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে।
রাজনৈতিক অনৈক্যে ও অসহযোগিতার কারণে পটিয়ায় আরো বেশী উন্নয়নের সুযোগ থাকলেও তা থেকেও পটিয়াবাসী বঞ্চিত হচ্ছে। সারা দেশে যুবলীগ এখন মানকিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
বিশেষ করে করোনাভাইরাস ও রমজানে মাসজুড়ে পটিয়ায়র প্রতিটি পাড়া মহল্লা, গ্রাম গঞ্চের গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা, করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী প্রদান করা হয়েছে ।
এছাড়া ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া পটিয়াবাসীর ঈদ উপহার ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিটি বিহারে উপহার সামগ্রী পাঠানো হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পটিয়া সদরস্থ গুলশান মেহেরীন রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা বদিউল আলম উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুছ মেম্বার,পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ডি.এম জমির উদ্দীন,দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি শাহজাহান চৌধুরী, মল্ল মো. কামরুল হাসান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমদ আরিফ, এস এম দিদারুল হক জসিম, সিরাজুল মোস্তফা স্বপন, সাইফুল ইসলাম, সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, অধ্যাপক আজিজুল হক মানিক, সাইফুদ্দিন ভোলা, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, সাহাবুদ্দিন সাদা, উজ্জ্বল ঘোষ, ছোটন আর্চায়্য, ইলিয়াছ (সও), জুয়েল দত্ত, তন্ময় চক্রবর্ত্তী প্রমুখ।








