সিপ্লাস প্রতিবেদক: পটিয়ায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে।
রোববার(১৪ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল মাবুদ(৫০)। নিহত ব্যক্তি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই।
আহতরা হলেন মো হাসান(২৩), মোবাসিক জানাত(৩০), মোঃফাহিম(১৮),আশেক (২৫), ইদ্রিস (৮০),আবদুল আল মাবুদ(১৮),নুসরাত(২০) ও জালাল উদ্দিন (২৫)।
ঘটনার পর ঐ কেন্দ্রে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ২ কাউন্সিলর প্রাথীকে আটক করেছে।
গোলাগুলি ছাড়াও ঐ কেন্দ্রে ২ প্রার্থীর মধ্যে ছুরি মারামারি ঘটনাও ঘটে।








