পটিয়া প্রতিনিধি: পটিয়ায় দুই হাজারইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার শ্রীমাই ব্রিজ এলাকার জালাল উদ্দিনের চায়ের দোকান থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাহাদাত হোসেন প্রকাশ শাহেদ (৩২), পটিয়ার বুলবুল ইসলাম (৩৮) ও নুরুন্নবী (৪০)।
পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে জানায়, এই ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।








