সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকা থেকে ২৮ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ৪৩ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- মো হাসিবুজ্জামান(৪২) ও মো. পারভেজ (২২)।
মঙ্গলবার বিকাল ২টার দিকে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব -৭ এর সহকারী পরিচালক(মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।








