নিউজটি শেয়ার করুন

পটিয়ায় দেড় হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার ১

পটিয়ায় অভিযান চালিয়ে ১৫৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সুজন দেব (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে রর্যাব-৭।

রবিবার গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে মদের চালানসহ তাকে গ্রেফতার করে র্যাব ৭। গ্রেফতারকৃত সুজন দেব হাবিলাসদ্বীপ ইউনিয়নের সুব্রত মাষ্টারের বাড়ী এলাকার কাজল দেব এর পুত্র।

পটিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলাসদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে ৫২টি সাদা পলিথিনের প্যাকেট, প্রতিটি প্যাকেটে ৩০ লিটার করে ১৫৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সুজন দেবকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাব্বারুল ইসলাম জানান, ১৫৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সুজন দেবকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়