Site icon CPLUSBD.COM

পটিয়ায় পল্লীবিদুতের তার ছিড়ে ২ পরিবারের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ctg news

পটিয়া প্রতিনিধি: ভোর তখন ৪.৩০ মিনিট পরিবারের সবাই ঘুম।হঠাৎ দেখতে পেলে সারা ঘরে ধোঁয়া । কিছু বুঝে ওঠার আগে আগুন।পরিবারে সবাই তাড়াহুড়া করে বের হলেও ঘরে থাকা প্রায় লক্ষাধিক টাকার জিনিস পত্র আগুনে পুড়ে যায়।

রোববার ভোর রাতে পটিয়া পৌরসভা ৬ নং ওয়াডে দক্ষিণ ঘাটা লেদু সামশুর নতুন বাড়িতে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।

এতে লেদু মিয়া ও লেদু সামশুর ২ পরিবারের ঘরে থাকা টিভি,ফ্রিজ, সহ অনেক কিছু পুড়ে যায়।

স্হানীয় আবুল কাশেম জানান,ভোর ৪.৩০মিনিটের পল্লী বিদুৎ এর তার ছিড়ে দেলুর ঘরে আগুল লাগে। আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনি।পরে পল্লী বিদুৎ অফিসে ফোন করলে তারা এসে বিদুৎ লাইনটি মেরামত করে।

পল্লী বিদুৎ সমিতির জিএম আবু বকর ছিদ্দিক জানায়,আমরা খবর পাওয়া মাত্র গিয়ে লাইনটা মেরামত করে দিয়েছি।