Site icon CPLUSBD.COM

পটিয়ায় পায়ের রগকাটা অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় রগ কাটা ও গলায় গামছা মোড়ানো অবস্থায় অজ্ঞাত ৩৩ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পাশে কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইনের হাসপাতাল ও আইডিয়াল স্কুলের মাঝামাঝি অংশের এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্হানীয়রা সকালে লাল রঙের শার্ট পরা ও কোমর থেকে নিচ পর্যন্ত উলঙ্গ অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশে খবর দেন । খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এসময় লাশটির পাশে তার পরিহিত ছাপা লুঙ্গিও উদ্ধার করেছে পুলিশ।
কালারপুল পুলিশ ফাড়ির ইনচার্জ কায়সার হামিদ জানান, নিহতের দুই পায়ের রগ কাটা ও গলায় গামছা মোড়ানো অবস্থায় আমরা স্হানীয়দের মাধ্যমে জানতে পেরে লাশটি উদ্ধার করি। লাশটির আনুমানিক বয়স ৩৩ বছর। তবে তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।